ads

সোমবার , ১৩ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ॥ শেরপুরে ৩ শিবির নেতার সাজা

খবর টি পড়েছেন : ১৭০
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ॥ শেরপুরে ৩ শিবির নেতার সাজা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকের দায়ে সন্ত্রাস দমন আইনের এক চাঞ্চল্যকর মামলায় ৩ শিবির নেতার ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড হয়েছে। ১৩ আগস্ট সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে ওই সাজার আদেশ দেন শেরপুরের স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) এমএ নূর। দণ্ডিতরা হচ্ছে নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের মাঞ্জান আলীর ছেলে আবু মাসুম ওরফে মাসুদ (৩০), একই উপজেলার পূর্ব চাঁদগাও গ্রামের আব্দুল হাইয়ের ছেলে দেলোয়ার হোসেন (২৮) ও আব্দুল জব্বারের ছেলে রবিউল ইসলাম (২৫)। এদের মধ্যে আবু মাসুম ওরফে মাসুদ পলাতক রয়েছে। মাসুদ নালিতাবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি, দেলোয়ার সাধারণ সম্পাদক ও রবিউল সক্রিয় কর্মী। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই মামলার অপর ৬ আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এদিকে চাঞ্চল্যকর ওই মামলার রায়কে ঘিরে সকাল থেকেই আদালত অঙ্গনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রায়ের পরও সাজাপ্রাপ্ত আসামীদের বিশেষ নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়।
আদালতের পিপি এডভোকেট চন্দন কুমার পাল ওই রায়ের তথ্য নিশ্চিত করে বলেন, জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর হওয়ার পর ২০১৫ সালের ৪ জুন বিকেলে নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ জামে মসজিদে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয় এলাকার জামায়াত-শিবির নেতারা। ওই গোপন বৈঠকের সংবাদ পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ছাত্রশিবিরের সভাপতি আবু মাসুম ওরফে মাসুদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও শিবিরকর্মী রবিউল ইসলামকে রাষ্ট্রবিরোধী জিহাদী বই ও লিফলেটসহ হাতেনাতে আটক করে। ওইসময় আরও কয়েকজন পালিয়ে যায়। ওই ঘটনায় একই দিন নালিতাবাড়ী থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২)/(ঈ) ও ১৩ ধারায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে থানার এসআই নজরুল ইসলাম ২০১৬ সালের ৫ মে ধৃত ৩ শিবির নেতাসহ জামায়াত-শিবিরের ৯ নেতার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামীরা বিভিন্ন পর্যায়ে আদালত থেকে জামিনে বেরিয়ে গেলেও বিচারিক পর্যায়ে আসামী মাসুদ দীর্ঘদিন পলাতক থাকায় গত ২৪ জুন তার জামিন বাতিল হয়। ওই মামলায় বাদী, স্থানীয় সাক্ষী ও তদন্ত কর্মকর্তাসহ ৮ জনের জবানবন্দি ও জেরা গ্রহণ করা হয়।
মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন আদালতের পিপি এডভোকেট চন্দন কুমার পাল ও আসামীপক্ষে পরিচালনা করেন এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম ও এডভোকেট এমকে মুরাদুজ্জামান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ওসির হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ পরবর্তী সংবাদ শ্রীবরদীতে প্রজেক্ট প্রমোশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads