ads

সোমবার , ১৩ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ওসির হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

খবর টি পড়েছেন : ১৫৩
ঝিনাইগাতীতে ওসির হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের হস্তক্ষেপে এক মাদ্রাসাছাত্রীর (১৫) বাল্যবিয়ে বন্ধ হয়েছে। ১২ আগস্ট রবিবার বিকেলে উপজেলার ঝিনাইগাতী সদর গ্রামে ওই বিয়ে বন্ধ করা হয়।
জানা যায়, রবিবার বিকেল ৫টার দিকে গাজীপুরের কোনাবাড়ির কাসেমপুর এলাকার এক যুবকের (২৫) সঙ্গে ওই কিশোরীর বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন দেখতে পান। পরে কিশোরীর পরিবার ও বরপক্ষের লোকজনকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝিয়ে এ বিয়ে বন্ধ করতে বলেন। অন্যথায় আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি তাদের জানান। ওসির কথা মেনে দুই পক্ষের অভিভাবকেরা ওই বাল্যবিয়ে বন্ধ করেন।
বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পাওয়া কিশোরী জানান, এ বিয়েতে তার সম্মতি ছিল না। পরিবারের চাপে বাধ্য হয়ে সে রাজী হয়েছিল। পড়ালেখা করে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিয়ে করবে না বলেও জানায় ওই কিশোরী।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, বাল্যবিয়ের খবর পেয়ে ওই মাদ্রাসাছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত ওই কিশোরীর বিয়ে দেবেন না মর্মে কনে ও বরপক্ষের পরিবারের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী… পরবর্তী সংবাদ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ॥ শেরপুরে ৩ শিবির নেতার সাজা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads