নতুন কিছুর অপেক্ষায় শুভশ্রী

খবর টি পড়েছেন : ৪৬৫
নতুন কিছুর অপেক্ষায় শুভশ্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রায় তিন মাস হল বিয়ে করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। এর মধ্যেই সুখবর। নতুন কিছু আসছে শুভশ্রীর জীবনে। শুভশ্রী নিজেই এমনটা দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায়। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন শুভশ্রী। গিটার হাতে রয়েছে তার। সঙ্গে রয়েছেন অনেকেই। সেই ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘নতুন কিছু আসছে…অনুমান করুন?’
ছবিটি দেখার পর ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন, বিয়ের পর ফের কাজে ফিরছেন অভিনেত্রী। নতুন কোনও প্রজেক্ট নিয়েই ব্যস্ত তিনি। তারই আগাম ঝলক দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
বিয়ের পর নতুন ছবি ‘অ্যাডভেঞ্চার জোজো’র শুটিং করেছেন রাজ। কিন্তু শুভশ্রী ব্রেক নিয়েছিলেন। সময় দিচ্ছিলেন বাড়িতে। ফের তাঁর কাজে ফেরার খবরে খুশি ভক্তরা। সূত্র: আনন্দবাজার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিশো-মিলির ‘বৃষ্টি ভেজার দিন’ পরবর্তী সংবাদ বলিউডে অভিনয় করবেন হিরো আলম

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads