চলতি বছর ভূমধ্যসাগরে ১৫শ অভিবাসীর মৃত্যু

খবর টি পড়েছেন : ২৩৪
চলতি বছর ভূমধ্যসাগরে ১৫শ অভিবাসীর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : চলতি বছর ইউরোপের উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে কমপক্ষে ১৫শ অভিবাসী প্রাণ হারিয়েছে। সাম্প্রতিক সময়গুলোতে লিবিয়া এবং ইতালির উপকূলগুলো সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অরগ্যানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, এ বছর স্পেনে ২১ হাজার শরণার্থী নিবন্ধন করেছে। গত বছরের পুরো সময়ের চেয়ে এ বছরের শুরুর কয়েক মাসেই অনেক বেশি শরণার্থী ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দেয়ার চেষ্টা করেছে।
এ বছর ইউরোপের উপকূলে প্রায় ৫৫ হাজার শরণার্থী পৌঁছেছে। গত বছরের চেয়ে এই সংখ্যা দ্বিগুন। শরণার্থী শ্রোত ঠেকাতে ইতোমধ্যেই উপকূলীয় বন্দরে কঠোর ব্যবস্থা জারি করেছে ইতালি।
চলতি বছর ১৮ হাজার ১৩০ জন শরণার্থী লিরিয়া হয়ে ইউরোপে পৌঁছেছে। গ্রিস, মালটা এবং সাইপ্রাসেও শরণার্থীর ঢল নেমেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বপ্নের পাকিস্তান গড়বো, বললেন ইমরান খান পরবর্তী সংবাদ ‘গুরু’র হাত ধরে শীর্ষপদে আসছেন ওয়াসিম!

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads