ads

সোমবার , ২৩ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার জামিন আবেদন ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

খবর টি পড়েছেন : ১৮৬
খালেদা জিয়ার জামিন আবেদন ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কুমিল্লায় বাসে পেট্রলবোমা হামলা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন আগামী ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে খালেদা জিয়ার জামিনের জন্য করা আপিলের ওপর রবিবার হাইকোর্টের এই বেঞ্চে শুনানি হয়।
আদালতে খালেদার জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, মামলায় জামিনের জন্য খালেদা জিয়ার করা আপিল আবেদনটি আগামী রোববার হাইকোর্টের কার্যতালিকায় আসবে। আদালত আজ (সোমবার) তাকে জামিন না দিয়ে কুমিল্লার আদালতে থাকা তার জামিন আবেদনটি ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।
২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রলবোমা হামলায় আট যাত্রী নিহত হয়। এ ঘটনায় পরের দিন ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করে পুলিশ। ওই মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখিয়ে তার জামিন চেয়ে ১ জুলাই কুমিল্লার দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর আদালতে আবেদন করা হয়। পরে তার জামিন আবেদন বিষয়ে শুনানির জন্য আগামী ৮ আগস্ট দিন রাখা হয়।
এর আগে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন খালেদা জিয়া, যেটি এখন পেন্ডিং আছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হলি আর্টিজানে হামলা: ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র পরবর্তী সংবাদ হত্যার উদ্দেশেই মাহমুদুর রহমানের ওপর হামলা হয়েছে :…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads