ads

মঙ্গলবার , ১০ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া সবাই উদ্ধার

খবর টি পড়েছেন : ২৭৮
থাইল্যান্ডের গুহায় আটকে পড়া সবাই উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ক্ষুদে ১২ ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার করা হয়েছে। ১০ জুলাই মঙ্গলবার ৪ ফুটবলার ও তাদের কোচকে গুহা থেকে বের করে আনেন উদ্ধারকারীরা। এর আগে রবিবার ৪জন ও সোমবার ৪ জনকে উদ্ধার করেন উদ্ধারকারীরা। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের খবরে ওই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে থাইল্যান্ডের নৌবাহিনীর এক কর্মকর্তা এএফপিকে জানান, মঙ্গলবার গুহায় আটকে থাকা ৫জনকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। একজন পুলিশ কর্মকর্তা জানান, নবম, দশম ও একাদশ কিশোরকে ৩০ মিনিটের ব্যবধানে গুহা থেকে উদ্ধার করে আনা হয়। এরপরই বাকি দুজনকে বের করে আনেন উদ্ধারকারীরা।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, আজ তৃতীয় দিনের মতো শিশুদের উদ্ধারকাজে ৯০ জন ডুবুরি থাম লুয়াং গুহায় প্রবেশ করেন। রবিবার ও সোমবার মোট ৮ জনকে থাম লুয়াং গুহা থেকে উদ্ধার করা হয়। পুরো উদ্ধার-প্রক্রিয়ায় ৯০ জনের একটি ডুবুরি দল কাজ করছে। তাঁদের মধ্যে ৪০ জন থাইল্যান্ডের। অন্যরা বিদেশি।
গাঢ় অন্ধকারের মধ্যে হেঁটে, কাদা মাড়িয়ে, কখনো চড়াইয়ে উঠে, আবার কখনো পানির নিচ দিয়ে সাঁতরে ওই কিশোরদের বের করে আনা হয়। উদ্ধারকাজের জন্য বাইরে থেকে ওই ফুটবল দলের অবস্থানস্থল পর্যন্ত দড়ি বাঁধা হয়। উদ্ধারের সময় প্রত্যেক কিশোরকে অক্সিজেন মাস্ক পরানো হয়, দড়ি দিয়ে বাঁধা হয় সামনে থাকা ডুবুরির সঙ্গে। একজন গুহায় বাঁধা দড়ি এবং অক্সিজেনের বোতল নিয়ে যান খুদে ফুটবলারদের কাছে। কোনো সমস্যা হলে সহায়তার জন্য তাদের পেছনে ছিলেন আরেকজন ডুবুরি। গুহার সবচেয়ে বিপজ্জনক জায়গাটি ‘টি-জংশন’ নামে পরিচিত। এই এলাকা এতটাই সংকীর্ণ যে এখানে ডুবুরিদের অক্সিজেন ট্যাংকও খুলে ফেলতে হয়। এই এলাকার আগে ‘চেম্বার-থ্রি’ নামের প্রকোষ্ঠে বেস ক্যাম্প বানানো হয়েছে। সর্বশেষ ধাপটি অতিক্রমের আগে এখানে কিছু সময় বিশ্রামের ব্যবস্থা রাখা হয়।
আজকের মধ্যেই পুরো উদ্ধারপ্রক্রিয়া শেষ করতে চান ডুবুরিরা। উদ্ধার করা শিশুরা ভালো আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মিয়ানমারের সঙ্গে সীমান্তের কাছে ১০ কিলোমিটার দীর্ঘ থাম লুয়াং গুহা থাইল্যান্ডের দীর্ঘতম গুহা। কম চওড়া আর অনেক প্রকোষ্ঠ থাকায় গুহার ভেতরে চলাচল করা কঠিন। ওই গুহায় ঢোকার পর গত ২৩ জুন নিখোঁজ হয় ১২ ক্ষুদে ফুটবলার ও তাদের কোচ। খুদে ফুটবলারদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। আর তাদের সহকারী কোচ এক্কাপোল জানথাওংয়ের বয়স ২৫ বছর। তারা মু পা নামের একটি ফুটবল দলের সদস্য। ৯ দিন সেখানে আটকে থাকার পর ২ জুলাই ব্রিটিশ ডুবুরি রিচার্ড স্ট্যানটন ও জন ভলানথেন তাদের সন্ধান পান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাপানে ভূমিধস ও বন্যায় নিহত শতাধিক, নিখোঁজ ৫৬ পরবর্তী সংবাদ তুরস্ক এস-৪০০ কিনলে ঝুঁকিতে পড়বে ন্যাটো

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads