ads

মঙ্গলবার , ১০ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এক বিজ্ঞাপনেই কোটি রুপি পাচ্ছেন প্রিয়া!

খবর টি পড়েছেন : ২০৯
এক বিজ্ঞাপনেই কোটি রুপি পাচ্ছেন প্রিয়া!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : চোখ মেরে রাতারাতি তারকা বনে যাওয়া সেই প্রিয়া প্রকাশ ওয়ারিয়র একটি বিজ্ঞাপনচিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। জানা গেছে, প্রথম বিজ্ঞাপনের জন্যই নাকি তিনি পারিশ্রমিক পাচ্ছেন এক কোটি রুপি। যে বিজ্ঞাপনী সংস্থা এই বিজ্ঞাপনচিত্র তৈরির কাজ দেখাশোনা করছে, তাদের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপনী সংস্থাটি জানিয়েছে, এরই মধ্যে প্রিয়ার সঙ্গে চুক্তি হয়ে গেছে। এই একটি বিজ্ঞাপনের জন্য তাকে এক কোটি রুপি পারিশ্রমিক দেয়া হচ্ছে। আগামী শুক্রবার বিজ্ঞাপনচিত্রটির শুটিং শুরু হবে।
চোখের ইশারা দিয়ে ১৯ বছর বয়সের প্রিয়া তরুণদের বুকে ঝড় তুলে দেন। ভারতের দক্ষিণের মালায়ালাম ভাষার রোমান্টিক-কমেডি ছবি ‘ওরু আদার লাভ’-এর ‘মানিক্য মালারায়া পুভি’ গানের দৃশ্যে প্রিয়ার চোখ মারার দৃশ্য ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
গত ৯ ফেব্রুয়ারি ইউটিউবে দেয়া হয় গানটি। তা দেখা হয়েছে প্রায় সাড়ে সাত কোটিবার। এর পর প্রিয়ার জনপ্রিয়তাকে কাজে লাগানোর জন্য ওঠেপড়ে লাগেন কয়েকজন চলচ্চিত্র নির্মাতা আর বিজ্ঞাপনী সংস্থার কর্তাব্যক্তি।
প্রিয়াকে বলিউডের ছবিতেও দেখা যাওয়ার সম্ভাবনা আছে। কিছু দিন আগে শোনা যায়, রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’ ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করবেন প্রিয়া।
কিন্তু পরে অজানা কারণে তা আর হয়নি। এখন এই ছবিতে অভিনয় করছেন সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুলতান ছবির মুক্তি পেছাল ‌‌ পরবর্তী সংবাদ শ্রীঘ্রই মুক্তি পাচ্ছে ইমরান খানের জীবনী নিয়ে সিনেমা…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads