ads

রবিবার , ৮ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

থাইল্যান্ডে গুহা থেকে ৬ ক্ষুদে ফুটবলারকে জীবিত উদ্ধার

খবর টি পড়েছেন : ১৫৭
থাইল্যান্ডে গুহা থেকে ৬ ক্ষুদে ফুটবলারকে জীবিত উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : থাইল্যান্ডের গুহার ভেতর থেকে ৬ ক্ষুদে ফুটবলারকে উদ্ধার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২ সপ্তাহের বেশি সময় ধরে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের গুহায় আটকা পড়ে ছিলেন ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ। তাদেরকে উদ্ধারে চূড়ান্ত অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যেই ৬ জনকে উদ্ধার করা হয়েছে। গুহার ভেতর আরও ৭ জন আটকা পড়ে আছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ১৩ জন বিদেশি ডুবুরি ও থাইল্যান্ডের নৌবাহিনীর অভিজাত শাখার পাঁচ সদস্য উদ্ধার অভিযান শুরু করে। রবিবার স্থানীয় সময় সকাল ১০টায় এই অভিযান শুরু হয়।
জানা গেছে, প্রথম কিশোরকে স্থানীয় সময় বিকেল ৫টা ৩৭ মিনিটে গুহা থেকে বের করে নিয়ে আসার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর দ্বিতীয় কিশোরকে উদ্ধার করা হয় ৫টা ৫০ মিনিটে। তৃতীয় কিশোরকে গুহা থেকে বের করা সম্ভব হয় ১৬ মিনিটের মাথায়। তাদেরকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে আরেক কিশোরকে উদ্ধার করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুহায় ১৮ সদস্যের উদ্ধারকারী দলে থাকা চিকিৎসকরা ঠিক করছেন কাকে আগে বের করে নিয়ে আসা হবে আর পর্যায়ক্রমে কাদের সিরিয়াল আসবে। জানা গেছে, শিশুদের স্বাস্থ্য পরীক্ষার পর এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
উদ্ধার মিশনের যৌথ কমান্ড সেন্টারের প্রধান ন্যারংস্যাক ওসোত্তানাকর্ন এক বিবৃতিতে জানান, সকাল ১০টায় গুহায় প্রবেশ করেছেন থাই নেভি সিলের পাঁচ সদস্যসহ বিদেশি ১৩ ডুবুরি। তাদের মধ্যে ১০ জন চেম্বার-৯ ও মাঝ রাস্তায় ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত চেম্বার-৬ এর উদ্দেশে যাত্রা শুরু করেছেন। স্থানীয় সময় দুপুর ২টায় অন্য তিন ডুবুরি অভিযানে যোগ দিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোরদের উদ্ধারে অভিযান পরবর্তী সংবাদ জাপানে ভূমিধস ও বন্যায় নিহত শতাধিক, নিখোঁজ ৫৬

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads