ads

শনিবার , ৭ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী ৫ বছর হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হলে বিশ্বে উন্নয়নের রোল মডেল হবে বাংলাদেশ ॥ মোস্তাফা জব্বার

খবর টি পড়েছেন : ১৫৭
আগামী ৫ বছর হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হলে বিশ্বে উন্নয়নের রোল মডেল হবে বাংলাদেশ ॥ মোস্তাফা জব্বার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগামী পাঁচ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হলে বিশ্বে উন্নয়নের রোল মডেল হবে বাংলাদেশ। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল দুনিয়ার শিক্ষক ও রোল মডেলে পরিণত হয়েছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিশ্বের অন্যতম সেরা রোবোটিক ডিজিটাল কম্পিউটার ল্যাব ও পুরো ক্যাম্পাসে ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপনের ঘোষণা দিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রম সিলেবাসে তথ্য প্রযুক্তি বিষয়টি ইতিমধেই বাধ্যতামূলক করা হয়েছে, আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক স্তরেও তা বাধ্যতামূলক করা হবে। তিনি আরো বলেন চলতি বছরের মধ্যে দেশের প্রত্যেক ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার লাইন পৌছে যাবে। ৭ জুলাই শনিবার দুপুরে ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একযুগ পূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মোস্তাফা জব্বার এসব কথা বলেন।
বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সহযোগিতায় কবি নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত একযুগ পূর্তি উৎসব অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এইচ. এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্যদানকালে নজরুল ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান ইমোরিটাস ও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, এখনো কবি নজরুল সম্পর্কে বানোয়াট তথ্য দিয়ে লেখালেখি এবং নানা ষড়যন্ত্র চলছে। নজরুল বিশ^বিদ্যালয়কে তার সমোচিত জবাব দিয়ে প্রকৃত নজরুল চর্চা অব্যাহত রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রলালয়ের সচিব মোঃ আব্দুস সামাদ, দুর্নীতি দমন কমিশনের সচিব ড. শাসসুল আরেফিন, আন্তর্জাতিক অপরাধ ট্র্যাব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা আব্দুল হান্নান খান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান এ.কে.এম দেলোয়ার হোসেন, প্রখ্যাত চলচ্চিত্র ও টেলিভিশন ব্যক্তিত্ব মাহমুদ সাজ্জাদ, আন্তর্জাতিক নজরুল চর্চার মহাসচিব রাশেদুল হাসান শেলী, বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ জালাল উদ্দিন, ডীন অধ্যাপক ড. নজরুল ইসলাম ও অধ্যাপক ড. সুব্রত কুমার দে, বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত ) ড. হুমায়ুন কবীর, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমূখ। আলোচনা সভা উপস্থাপনা করেন থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক জনাব মাজহারুল হোসেন তোকদার এবং নুসরাত শারমিন তানিয়া।
সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একযুগ পূর্তি উপলক্ষ্যে এক আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসে প্রদক্ষিণ করে। আলোচনা শেষে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে জাতীয় ও বিশ^বিদ্যালয়ের বিশিষ্ট শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃদিক অনুষ্ঠার পরিবেশন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোটা আন্দোলনের নামে ফায়দা লুটার রাজনীতি পরবর্তী সংবাদ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads