ads

শুক্রবার , ৬ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়াকে নিয়ে বিএনপিই ষড়যন্ত্রে লিপ্ত : হাছান মাহমুদ

খবর টি পড়েছেন : ১৭৪
খালেদা জিয়াকে নিয়ে বিএনপিই ষড়যন্ত্রে লিপ্ত : হাছান মাহমুদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপিই ষড়যন্ত্রে লিপ্ত। কারণ তারা (বিএনপি) মনে করে খালেদা জিয়া জেলে থাকলে তাদের ভোট বাড়ে। শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটির রাউন্ড টেবিলে ‘জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন ও বিএনপির মিথ্যাচার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘বেগম জিয়ার জামিন নিয়ে সরকার এবং আওয়ামী লীগ ষড়যন্ত্রে লিপ্ত’ সাম্প্রতিক বিএনপি নেতাদের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে হাছান মাহমুদ সভায় বলেন, বেগম জিয়ার জামিন নিয়ে সরকার কিংবা আওয়ামী লীগ ষড়যন্ত্রে লিপ্ত নাই। বিএনপিই বেগম খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। কারণ তারা (বিএনপি) মনে করে খালেদা জিয়া জেলে থাকলে আর তিনি (খালেদা জিয়া) জেলে থাকা অবস্থায় বিএনপি নির্বাচনে গেলে তাদের লাভ হবে। সুতরাং খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বিএনপি, বিএনপির নেতৃত্ব এবং তাদের আইনজীবী প্যানেল।
আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে অালম মোরাদ, আওয়ামী লীগ নেতা এ্যাড. বলরাম পোদ্দার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক অাকতার হোসেন, অরুন সরকার রানাসহ প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইইউ রাষ্ট্রদূতকে গ্রহণযোগ্য নির্বাচনের আশ্বাস প্রধানমন্ত্রীর পরবর্তী সংবাদ কোটা সংস্কারের নামে গন্ডগোল সৃষ্টি করছে বিএনপি-জামায়াত: আনিসুল…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads