ads

বৃহস্পতিবার , ৫ জুলাই ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইইউ রাষ্ট্রদূতকে গ্রহণযোগ্য নির্বাচনের আশ্বাস প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ১৪০
ইইউ রাষ্ট্রদূতকে গ্রহণযোগ্য নির্বাচনের আশ্বাস প্রধানমন্ত্রীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নতুন রাষ্ট্রদূতকে বলেছেন, চলতি বছরের শেষের দিকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ইইউয়ের নতুন রাষ্ট্রদূত রেন্সজে তিরিঙ্ক বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎকালে শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রক্ষমতা ক্যান্টনমেন্টে অবরুদ্ধ থাকার সময় আওয়ামী লীগকে জনগণের গণতান্ত্রিক অধিকারের সুরক্ষায় আন্দোলন করতে হয়েছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ইইউ প্রতিনিধির আশাবাদের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন। বৈঠকে বিদ্যমান পারস্পরিক হৃদ্যতাপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করা হয়।
শেখ হাসিনা নির্বাচন কমিশন এবং স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা ও ছবিসহ ভোটার তালিকা তৈরি করতে সহায়তার জন্য ইইউকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী তার সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, সরকার আর্থসামাজিক উন্নয়নে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং পূর্বনির্ধারিত লক্ষ্যে সব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে। তার প্রথম মেয়াদে ইইউ সদর দফতর পরিদর্শনের কথা স্মরণ করে বাংলাদেশকে ইইউয়ের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট বোঝার সৃষ্টি করছে। তাদের নিরাপদ আশ্রয়, খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী, বিজিবিসহ অন্য সংস্থাগুলো নিষ্ঠার সঙ্গে কাজ করছে।
তিনি বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গা স্থানীয় জনসাধারণের চাষের জমি দখল করেছে। এতে স্থানীয় লোকজনের অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এইচএসসির ফল প্রকাশ ১৯ জুলাই পরবর্তী সংবাদ খালেদা জিয়াকে নিয়ে বিএনপিই ষড়যন্ত্রে লিপ্ত : হাছান…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads