রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে গুতেরেস ও কিম

খবর টি পড়েছেন : ২৫৪
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে গুতেরেস ও কিম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। সোমবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তাদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।
এরপর তারা গাড়িযোগে কলাতলীস্থ হোটেল সায়মনে যান। সেখানে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমকে রোহিঙ্গা বিষয়ে অবহিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর সকাল ১০টায় গাড়িযোগে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন তারা।
তাদের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, জাতিসংঘ শরণার্থীবিষয়ক বৈশ্বিক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিলবিষয়ক নির্বাহী পরিচালক ড. নাতালিয়া খানেমসহ জাতিসংঘের অধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে জঙ্গিরা ক্রমশ দুর্বল হয়ে পড়েছে : কাদের পরবর্তী সংবাদ তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads