হলি আর্টিসানে হামলায় নিহতদের শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ

খবর টি পড়েছেন : ১৪৫
হলি আর্টিসানে হামলায় নিহতদের শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ফুলে ফুলে বিনম্র শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে হলি আর্টিসানে নিহতদের স্মরণ করা হচ্ছে। ২০১৬ সালের ১ জুলাই জঙ্গিদের নৃশংস হামলায় দেশি-বিদেশি নিরপরাধ ২২ জন নারী-পুরুষের রক্তস্রোতে ভেসে গিয়েছিল গুলশানের যে হলি আর্টিসান রেস্তোরাঁ, সেখানে রোববার পরম মমতা আর ভালোবাসায় তাদের স্মরণ করেছেন স্বজন, রাজনৈতিক দলগুলোর নেতা, বিদেশি কূটনীতিক, সামাজিক-সাংস্কৃতিক কর্মী, নারী-শিশুসহ হাজারো মানুষ। অন্য সময় হলি আর্টিসান ভবনটি বন্ধ থাকলেও রবিবার সকাল ১০টা থেকে ৪ ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়েছে।
সকাল ১০টার আগেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হোলি আর্টিজানের সেই ভবনের সামনে বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, পুলিশ কমিশনার, ডিএমপি কমিশনার ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া বিভিন্ন সংগঠন ও ব্যক্তিও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ওই সন্ত্রাসী ঘটনার এক বছর পর জঙ্গিবাদ নির্মূলে প্রত্যয় ব্যক্ত করেছেন সর্বস্তরের মানুষ। ঘটনাস্থলে ফুল দিতে এসে অনেক স্বজন ডুকরে কেঁদেছেন। যেন এইখানে প্রিয় স্বজনের শেষ মুহূর্তের স্মৃতিচিহ্ন। হলি আর্টিসানে সমবেত হয়ে হাজারো মানুষ ধিক্কার জানিয়েছেন জঙ্গি কর্মকাণ্ডের প্রতি।
বেদনাতুর হৃদয়ে নিহতদের যারা স্মরণ করতে আসেন তাদের জন্য হলি আর্টিসান বেকারির সামনে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ অস্থায়ী বেদি তৈরি করেছিলেন যেখানে পুষ্পার্ঘ্য দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর সঙ্গে গুতেরেস-জিমের বৈঠক পরবর্তী সংবাদ কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ গ্রেফতার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads