প্রধানমন্ত্রীর সঙ্গে গুতেরেস-জিমের বৈঠক

খবর টি পড়েছেন : ১৫১
প্রধানমন্ত্রীর সঙ্গে গুতেরেস-জিমের বৈঠক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

১লা জুলাই রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এর আগে সফরের প্রথম দিনে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে বিশ্ব সংস্থার ওই ২ প্রধানকে স্বাগত জানান। পরে তাদেরকে নিয়ে যৌথ বৈঠকে বসেন বাংলাদেশ সরকার প্রধান।

গতকাল শনিবার রাত ১টা ৪৫ মিনিটে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দরে নামেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতিয়েরেস। ওই সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিমানবন্দরে তাকে স্বাগত জানান। তার আগে ঢাকা এসে পৌঁছান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আর্জেন্টিনাকে বিদায় করে শেষ আটে ফ্রান্স পরবর্তী সংবাদ হলি আর্টিসানে হামলায় নিহতদের শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads