ads

বুধবার , ২৭ জুন ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিচার করতে হবে : অ্যামনেস্টি

খবর টি পড়েছেন : ১৫২
মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিচার করতে হবে : অ্যামনেস্টি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, রোহিঙ্গা মুসলমানদের ওপর ভয়াবহ বর্বরতা ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি-তে বিচার করতে হবে।

অ্যামনেস্টি বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত- মিয়ানমারের শীর্ষ সামরিক কমান্ডারসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে আইসিসিতে পাঠানো। পাশাপাশি ওইসব কর্মকর্তা ও দেশ হিসেবে মিয়ানমারের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।

Shamol Bangla Ads

৯ মাসের তদন্ত শেষে ১৯০ পৃষ্ঠার একটি বিস্তারিত প্রতিবেদন ২৭ জুন বুধবার প্রকাশিত প্রকাশ করেছে সংস্থাটি।

প্রতিবেদনে সংস্থাটি বলেছে, মিয়ানমারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রোহিঙ্গা মুসলমানদের ওপর ভয়াবহ সহিংতা চালানো হয়েছে তা নিয়ে তাদের হাতে পাহাড়সম প্রমাণ রয়েছে।

মিয়ানমারের সামরিক বাহিনী ও উগ্রবাদী বৌদ্ধদের হামলা, হত্যা, নির্যাতন ও ধর্ষণের মুখে মিয়ানমার থেকে গত বছর অন্তত সাত লাখ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু বাংলাদেশে চলে যেতে বাধ্য হয়। এসব মানুষ বাংলাদেশের চলতি বর্ষা মৌসুমে পাহড়ের ঢালে উদ্বাস্তু শিবিরে অত্যন্ত কঠিন জীবনযাপন করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমেরিকার নিষেধাজ্ঞার ধকল কাটানোর ক্ষমতার রয়েছে: ইরান পরবর্তী সংবাদ মুম্বাইয়ে ভবনের উপর বিমান বিধ্বস্ত, নিহত ৫

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads