ads

সোমবার , ১৮ জুন ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীলফামারীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৯

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৮, ২০১৮ ৬:২০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে নৈশকোচ (বাস) ও পিকআপের সংঘর্ষে ৯জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫জন। রবিবার (১৭ জুন) দিবাগত রাত পৌনে ১০টার দিকে সৈয়দপুর শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মোড়ের অদূরে আহমেদ প্লাইউড ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

Shamol Bangla Ads

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে, নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের ২৭ যুবক পিকআপ ভ্যানে ঈদের আনন্দ করতে দিনাজপুরের স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রে বেড়াতে যান। রাতে ফেরার পথে সৈয়দপুর শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মোড়ের অদূরে আহমেদ প্লাইউড ফ্যাক্টরির সামনে পেছন দিক থেকে একটি ঢাকাগামী নৈশকোচ পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা যুবকরা রাস্তায় ছিটকে পড়লে কোচটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ৮ যুবক নিহত হন।

নিহতরা হলেন- নীলফামারী সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের নতিবাড়ী কাঞ্চন পাড়ার রুবেল আহমেদ, রাব্বী হোসেন, সাজেদুল ইসলাম ও খায়রুল ইসলাম, আরজী দলুয়া পাড়ার ময়নুল হক, ডালিম চন্দ্র ও শামীম হোসেন এবং ধোপা ডাঙ্গা পাড়ার বিধান চন্দ্র। এদের লাশ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Shamol Bangla Ads

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাত আরো ১ যুবক মারা যান। এ ঘটনায় আহত হন ১৫জন। গুরুতর আহতের মধ্যে সৈয়দপুর হাসপাতালে ৪জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৭জনকে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রাহীম জানান, হতাহতদের পরিবারকে সকল প্রকার সহযোগিতা দেয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!