নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ

খবর টি পড়েছেন : ১৬৯
নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি। আগামী ২৫ জুন তিনি দায়িত্ব গ্রহণ করবেন। এ বিষয়ে সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, কোয়ার্টার মাস্টার জেনারেলকে ২৫ জুন ২০১৮ থেকে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা- বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে উক্ত তারিখ থেকে তিন বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ প্রদান করা হলো।’

লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ বর্তমান সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক আগামী ২৫ জুন অবসরে যাবেন।

Shamol Bangla Ads

সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্বরত আজিজ আহমেদ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তাদের কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নয়, ইস্যু… পরবর্তী সংবাদ নীলফামারীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৯

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads