ads

বৃহস্পতিবার , ১৪ জুন ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীনের ছেলের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৬১
শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীনের ছেলের লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানী ঢাকার খিলগাঁওয়ে রেললাইন থেকে একাত্তরে শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের (৫২) লাশ উদ্ধার করা হয়েছে। ১৪ জুন বৃহস্পতিবার সকালে খিলগাঁওয়ের বাগিচা মসজিদ সংলগ্ন রেললাইনে তার দ্বিখণ্ডিত লাশ পাওয়া যায়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন ফারুক ওই তথ্য নিশ্চিত করে জানান, সুমন জাহিদের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। ডান কানের ওপরে ও কপালে দুটি ক্ষত চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের কেউ হত্যার দাবি করেননি।
নিহতের লাশ ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে নেওয়া হয়েছে।
সুমন জাহিদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক চৌধুরী মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মামলার সাক্ষী ছিলেন। স্ত্রী ও সন্তান নিয়ে উত্তর শাজাহানপুরে থাকতেন তিনি। সুমন জাহিদ ফারমার্স ব্যাংকের শান্তিনগর শাখায় কর্মরত ছিলেন।
সুমন জাহিদের ভায়েরা এটিএম এমদাদুল হক বুলবুল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে সাংবাদিকদের বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে কে বা কারা তাকে উত্তর শাজাহানপুরের বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপরই রেললাইনের পাশে তার লাশ পাওয়া যায়।
এদিকে সুমন জাহিদের মৃত্যুতে শোক জানিয়ে ঘাতক-দালাল নির্মূল কমিটি বিবৃতি দিয়েছে। এটি দুর্ঘটনা, না পরিকল্পিত হত্যাকাণ্ড, সে বিষয়ে দ্রুত তদন্তের দাবি জানিয়েছে ঘাতক-দালাল নির্মূল কমিটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদে বড় জঙ্গি হামলার হুমকি নেই: ডিএমপি কমিশনার পরবর্তী সংবাদ পর্যালোচনা : কেমন হলো এবারের বাজেট ?

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads