ads

বৃহস্পতিবার , ১৪ জুন ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে বড় জঙ্গি হামলার হুমকি নেই: ডিএমপি কমিশনার

খবর টি পড়েছেন : ২১৬
ঈদে বড় জঙ্গি হামলার হুমকি নেই: ডিএমপি কমিশনার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঈদকে কেন্দ্র করে জঙ্গি হামলার বড় কোনো হুমকি নেই। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের বিষয়। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। তবে যারা জামিনে বের হচ্ছেন, তাদের প্রতি পুলিশের বিশেষ নজর থাকে এবং সেটা করাও হচ্ছে।
তিনি বলেন, ২০১৬ সালে শোলাকিয়ায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে যে জঙ্গি হামলাগুলো হচ্ছে, সেগুলো বিবেচনায় রেখেই কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে।
ঈদের জামাতকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা, সিসি ক্যামেরা, ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়কারী দল, সোয়াট, সাদাপোশাকের পুলিশ থাকবে। ঈদের জামাতে আসা পুরুষ মুসল্লিরা জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কোনো কিছু আনতে পারবেন না। নারীদের ক্ষেত্রে হাতব্যাগ আনতে মানা করা হয়েছে।
মুসল্লিদের আসার সময় মৎস্য ভবন ও ঈদগাহের প্রবেশপথে দুই দফা তল্লাশি করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বেগম জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করাটা এখন বিএনপির… পরবর্তী সংবাদ শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীনের ছেলের লাশ উদ্ধার

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads