ads

বৃহস্পতিবার , ২৪ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টেকনাফে ঝুপড়ি ঘরে মিলল আড়াই লাখ পিস ইয়াবা

খবর টি পড়েছেন : ২৪০
টেকনাফে ঝুপড়ি ঘরে মিলল আড়াই লাখ পিস ইয়াবা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কক্সবাজার : কক্সাজারের টেকনাফ উপজেলায় মেরিন ড্রাইভ সড়কের পাশে একটি ঝুপড়ি ঘর থেকে আড়াই লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। ২৪ মে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া গ্রামের ওই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পুলিশের ভাষ্য মতে, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে ওই ঝুপড়ি ঘরে মিয়ানমার থেকে এনে একটি ইয়াবার চালান মজুদ রাখা হয়েছে- এমন গোপন সংবাদে টেকনাফ মডেল থানার (ওসি) রনজিত কুমার বড়ুয়া ও পরিদর্শক (তদন্ত) মো. আতিকের নেতৃত্বে একদল পুলিশ ঘরটি ঘেরাও করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়। পরে ওই ঝুপড়ি ঘরে তল্লাশি চালিয়ে মাঠিতে ভেতর থেকে বস্তা মোড়ানো ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া জানান, একটি ভাঙা ঝুপড়ি ঘর থেকে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ওই ঘরে স্থায়ীভাবে কেউ বসবাস করে না।
তিনি জানান, ইয়াবা ব্যবসায়ীরা এটিকে পাচার কাজে ব্যবহার করতো। অভিযান পরিচালনার সময় হাবিরছড়ার গ্রামের মো. শাকের (২৫) একই এলাকার আবদুল মতলব (৩৭), রাজারছড়ার আবদুর গফুর (৪২) ও তুলাতুলী গ্রামের মো. বশর (৪০) পালিয়ে যায়। এ ঘটনায় ওই ৪ জনকে পলাতক আসামি করে একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ২ পরবর্তী সংবাদ বন্দুকযুদ্ধে’ ৮ মাদক ব্যবসায়ী নিহত

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads