ads

বৃহস্পতিবার , ২৪ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ২

খবর টি পড়েছেন : ২০৪
২৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর উত্তরার দক্ষিণখান থেকে সাপের বিষসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃতরা হলেন- আবদুস সামাদ ও জিএম জাহাঙ্গীর। বুধবার বিকালে ওই অভিযান চালানো হয়। ওই সময় ৩টি কাঁচের জার (একটিতে ছিল সাপের বিষ), একটি দেশীয় ওয়ান শ্যুটার গান ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। জব্দ করা সাপের বিষের দাম ২৫ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব ।
র‌্যাব-১০ সূত্র জানায়, গ্রেফতারকৃতরা বিদেশ থেকে অবৈধভাবে সাপের বিষ আমদানি করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখে। গোপন খবরের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে অভিযান চালায় র‌্যাব। জব্দ করা জারগুলোর একটিতে ধুসর রঙের পাউডার, একটিতে সাদা রঙের দানাদার পদার্থ এবং অপরটিতে কথিত কোবরা সাপের বিষ ছিল। গ্রেফতার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিগগিরই এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হবে :… পরবর্তী সংবাদ বিএনপির উচিৎ নির্বাচনমূখী হওয়া : বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads