ads

বুধবার , ২৩ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইরানে সরকার পরিবর্তন চায় যুক্তরাষ্ট্র

খবর টি পড়েছেন : ১৫৯
ইরানে সরকার পরিবর্তন চায় যুক্তরাষ্ট্র
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্র ইরানের সরকার পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ মার্কিন কর্মকর্তারা নিজেদের পছন্দের সরকার বেছে নিতে ইরানি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপির। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পোম্পেও বলেন, ইরানের জনগণকে নিজেদের জন্য কাঙ্ক্ষিত নেতৃত্ব বাছাই করে নেয়া উচিত। এর আগে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবরোধ আরোপ করা হবে।
তেহরানের বিরুদ্ধে একটি কঠোর পদক্ষেপের খসড়া প্রস্তুত করার একদিন পর তিনি ইরানের জনগণের প্রতি এ আহ্বান জানালেন। পোম্পেও সম্প্রতি একই ধরনের মন্তব্য করে আসছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নারী মুখপাত্র হিদার নোয়ার্ট বলেন, কোন দেশের সরকারকে পরিবর্তন করা মার্কিন নীতি নয়। কিন্তু আমরা একথা পরিস্কারভাবে জানাতে চাই যে তেহরানে নতুন সরকারের যুগ শুরু হলে যুক্তরাষ্ট্র তাকে সাদরে আমন্ত্রণ জানাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জেদ্দায় ঢাকা অভিমুখী উড়োজাহাজের জরুরি অবতরণ পরবর্তী সংবাদ গভীর মরুভূমিতে গোপনে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads