ads

মঙ্গলবার , ২২ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেদ্দায় ঢাকা অভিমুখী উড়োজাহাজের জরুরি অবতরণ

খবর টি পড়েছেন : ১৫৭
জেদ্দায় ঢাকা অভিমুখী উড়োজাহাজের জরুরি অবতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মদিনা থেকে ঢাকা অভিমুখী সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এসময় উড়োজাহাজটির সামনের চাকায় আগুন ধরে যায়। তবে যাত্রীরা অক্ষত আছেন। সৌদি এয়ারলাইন্স তাদের অফিসিয়াল টুইটারে এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সময় সোমবার রাত ১১টা ২০মিনিটে উড়োজাহাজটি জরুরি অবরতণে বাধ্য হয়। উড়োজাহাজটিতে ১৫১ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ১৪১ জনই বাংলাদেশি। নোজ গিয়ার জটিলতার কারণে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। উড়োজাহাজটি জরুরি অবতরণের সময় বহিরাংশে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ আগুন নেভানোর ব্যবস্থা গ্রহণ করে। এ সময় ৫২ জন যাত্রী বের হতে গিয়ে বিভিন্নভাবে আহত হন। তাদেরকে ইতোমধ্যে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অরুণাচল সীমান্তে বিশাল স্বর্ণখনির সন্ধান! চীন-ভারত সংঘাতের আশঙ্কা পরবর্তী সংবাদ ইরানে সরকার পরিবর্তন চায় যুক্তরাষ্ট্র

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads