ads

শনিবার , ১৯ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাভানায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত শতাধিক

খবর টি পড়েছেন : ১৫০
হাভানায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত শতাধিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কিউবার রাজধানী হাভানায় হোসে মার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে একটি বোয়িং উড়োজাহাজ শতাধিক আরোহী নিয়ে উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ১০০ এরও বেশি যাত্রী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কিউবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। খবর বিবিসির।
স্থানীয় একটি পত্রিকার খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত মাত্র তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক।
কিউবার স্থানীয় সময় শুক্রবার দুপুরে বোয়িং ৭৩৭-২০১ উড়োজাহাজটি একটি অভ্যন্তরীণ ফ্লাইটে হলগুইন শহরে যাচ্ছিল। কেবিন ক্র-সহ উড়োজাহাজটিতে মোট আরোহী ছিলেন ১১০ জন।
উড়োজাহাজটিতে যাত্রীরা ছিলেন অধিকাংশ কিউবার নাগরিক এবং ৬ জন বিদেশি নাগরিক। কেবিন ক্র সদস্যদের মধ্যে ৬ জন ছিলেন মেক্সিকান।
প্রেসিডেন্ট দিয়াজ কানেল এক টুইটে বলেছেন, একটি দুর্ভাগ্যজনক উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতি বেশ খারাপ, তবে মনে হচ্ছে বহু লোক হতাহত হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আওয়ামী লীগে নতুন নেতৃত্ব খোঁজার পরামর্শ শেখ হাসিনার পরবর্তী সংবাদ গাজায় ইসরাইলি হত্যা ‘যুদ্ধাপরাধের’ শামিল: জাতিসংঘ

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads