ads

শনিবার , ১৯ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাজায় ইসরাইলি হত্যা ‘যুদ্ধাপরাধের’ শামিল: জাতিসংঘ

খবর টি পড়েছেন : ১৬৯
গাজায় ইসরাইলি হত্যা ‘যুদ্ধাপরাধের’ শামিল: জাতিসংঘ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রোম সংবিধান অনুযায়ী গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলি গণহত্যা যুদ্ধাপরাধের শামিল। শুক্রবার ফিলিস্তিন ইস্যুতে একথা বলেছেন জাতিসংঘের বিশেষ দূত মাইকেল লিঙ্ক।
জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিন অঞ্চলে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে এই মন্তব্য করেন তিনি।
ফিলিস্তিন ইস্যুতে মাইকেল লিঙ্ক এক ভিডিও বার্তার মাধ্যমে বলেন, আমি অবশ্যই ওই বেসামরিক লোকদের চালানো হত্যাকাণ্ডকে জেনেভা কনভেনশন এবং রোম সংবিধানের আওতায় যুদ্ধাপরাধ বলবো।
তিনি বলেন, গাজায় বিক্ষোভকারীরা সম্পূর্নভাবে নিরস্ত্র এবং অহিংস। হাজার হাজার বিক্ষোভকারীরা শুধু তাদের উন্নত ভবিষ্যতের জন্য সেখানে বিক্ষোভ করছে। তারা কোনো অপরাধী নয়।
লিঙ্ক আরও বলেন, গত সাত সপ্তাহ ধরে বেশিরভাগ লোকই তাদের দখলকৃত বাসভূমিতে শান্তিতে এবং স্বাধীনভাবে বসবাসের জন্য বিক্ষোভ করে যাচ্ছে।
জাতিসংঘের মতে গত সাত সপ্তাহ ধরে ইসরাইলি সৈন্যদের হাতে প্রায় শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, সাংবাদিক, চিকিৎসক এবং বহু তরুণ ছিলেন। এছাড়াও প্রায় ১২ হাজার লোক আহত হয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হাভানায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত শতাধিক পরবর্তী সংবাদ ভাসমান পরমাণু স্থাপনা দিয়ে কী করবে রাশিয়া?

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads