ads

শনিবার , ১২ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

খবর টি পড়েছেন : ১৩০
ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছে। এরা হচ্ছে আলমগীর (২৪) ও সিরাজুল (২৩)। শনিবার ভোর ৪ টার দিকে ওই ঘটনা ঘটে।
ওই তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, সদর উপজেলার আবুল কাশেম হত্যা মামলার অন্যতম আসামি আলমগীরকে শুক্রবার রাতে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাকে নিয়ে পলাতক আসামিদের গ্রেফতার করতে রাত ৩টার দিকে স্থানীয় জয় বাংলা বাজার থেকে পরানগঞ্জগামী সড়কের কাছে পৌঁছালে পলাতক আসামি সিদ্দিকসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ ও গুলি ছুঁড়ে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে আসামি আলমগীর কৌশলে পালানোর সময় গুলিবিদ্ধ হন। এ সময় ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিক, রজব ও নাজমুল আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুলিবিদ্ধ আলমগীরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গত বৃহস্পতিবার দিনগত রাত দুইটার দিকে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উেক্ষপণ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ময়মনসিংহ জিলা স্কুলের গণিতের শিক্ষক মোবারক মোর্শেদ মিল্কীকে ছুরিকাঘাত ও কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা। ওই ঘটনায় ছিনতাইকারী সিরাজুল(২৩) সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে শুক্রবার দিনগত রাত ৪ টার দিকে সিরাজুলকে সঙ্গে জড়িতদের গ্রেফতারে নগরীর সানকিপাড়ার এসএ সরকার রোড এলাকায় অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিরাজুল মারা যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন এ যাত্রাকে এগিয়ে নেবে তরুণ প্রজন্ম :… পরবর্তী সংবাদ ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই’

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads