ads

বুধবার , ৯ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদার জামিনের বিষয়ে আদেশ মঙ্গলবার

খবর টি পড়েছেন : ১৭০
খালেদার জামিনের বিষয়ে আদেশ মঙ্গলবার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষ, দুদক ও আসামি পক্ষের আপিল শুনানি শেষে আদেশের জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ দিন ধার্য করেন।
খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন তার আইনজীবী এজে মোহাম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ১৯ মার্চ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ ৮ মে পর্যন্ত স্থগিত করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। পাশাপাশি রাষ্ট্রপক্ষ, দুদক ও আসামিপক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। ওইদিন আদালত আপিল শুনানির জন্য ৮ মে পরবর্তী দিন ধার্য করেন। গতকাল মঙ্গলবার (৮ মে) আপিল বিভাগের জামিন বিষয়ে শুনানি শুরু হয়। তবে শুনানি শেষ না হওয়ায় মামলাটি আজ বুধবার পর্যন্ত মুলতবি করেছিলেন আদালত।
গত ৮ ফেব্রুয়ারি ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এ মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায়ের পর ওই দিনই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ১৯ ফেব্রুয়ারি রায়ের অনুলিপি পাওয়ার পরদিন ৪৪ যুক্তি দেখিয়ে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করা হয়। পাশাপাশি আপিলে খালেদা জিয়ার জামিন এবং তার জরিমানা স্থগিত ও দণ্ড বাতিল চাওয়া হয়।
গত ১২ মার্চ খালেদা জিয়াকে ৪ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। ওই জামিন স্থগিত চেয়ে পরদিন ১৩ মার্চ আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুদক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ দেখতে আমন্ত্রণ পরবর্তী সংবাদ স্থগিতাদেশ তুলে নিলেও গাসিক নির্বাচন সম্ভব নয় :…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads