ads

বুধবার , ৪ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেক্সিকো সীমান্তে সৈন্য পাঠাচ্ছেন ট্রাম্প

খবর টি পড়েছেন : ১৭৩
মেক্সিকো সীমান্তে সৈন্য পাঠাচ্ছেন ট্রাম্প
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে মেক্সিকোর সাথে সীমান্ত নিরাপদ করার জন্য অচিরেই সেখানে সৈন্য পাঠাবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্ত নিরাপদ ও হন্ডুরাস থেকে আসা শরণার্থীরা যাতে মেক্সিকো সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারে, সেজন্যই তিনি ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
হোয়াইট হাউজে এক বক্তব্যে তিনি বলেছেন, ‘‘এখন থেকে সামরিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। আর সেটি হতে যাচ্ছে একটি বড় ধরণের পদক্ষেপ।’’
এর আগে হন্ডুরাস থেকে একটি ক্যারাভ্যানে করে শরণার্থীরা যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছে, এমন খবর প্রকাশের পর দেশটিকে দেয়া সহযোগিতা বন্ধ করে দেয়া হবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপদ করার জন্য এর আগের দুইজন প্রেসিডেন্ট ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিলেন। সীমান্তের শেষ সীমা প্রহরার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামা শত শত সৈন্য পাঠিয়েছিলেন। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সীমান্তে ‘অপারেশন জাম্প স্টার্ট’ শুরু করেছিলেন আর তাতে বর্ডার পেট্রলকে সাহায্য করার জন্য হাজার হাজার সৈন্য পাঠিয়েছিলেন।-বিবিসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঘরে ঢুকে মালালার চোখে জল  পরবর্তী সংবাদ গভীর সাগরে অগ্নিকাণ্ডের পর অতলে হারিয়ে যায় আর্জেন্টিনার…

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads