ads

মঙ্গলবার , ৩ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঘরে ঢুকে মালালার চোখে জল 

খবর টি পড়েছেন : ১৪৫
ঘরে ঢুকে মালালার চোখে জল 
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : ৬ বছর পর নিজ দেশে ফিরলেন মালালা ইউসুফজাই। সোয়াত উপত্যকার মিঙ্গোরায় নিজেদের বাড়িটিতে ঢুকেই চোখে জল আসে মালালার। বাড়িটির ঘরে ঘরে হাতড়ে বেড়ান পুরোনো দিনের গন্ধ। খুঁজে ফেরেন পুরোনো বন্ধুদের। জানতে চান এ বাড়ির চাচা, ও বাড়ির মামার খোঁজখবর, তারা কেমন আছেন?

২০১২ সালের ৯ অক্টোবর তালেবান জঙ্গিরা গুলিবিদ্ধ করে মালালাকে। এরপর এই প্রথম তার দেশে ফেরা। মিঙ্গোরাতে নিজেদের পুরোনো বাড়ি ও সেনাবাহিনী পরিচালিত ক্যাডেট কলেজ পরিদর্শন করেন মালালা ও তার পরিবার।

Shamol Bangla Ads

মালালারা আগে যে বাড়িতে থাকতেন, সেখানেই এখন থাকেন ফরিদুল হক হাক্কানি। তিনি বিবিসিকে জানান, বাড়িতে ঢুকেই কাঁদতে থাকেন মালালা ও তাঁর পরিবারের সদস্যরা। মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই বাড়িতে ঢুকেই উঠানে যান। মাটিতে চুমু খান। মুঠো করে মাটি তোলেন। চোখে ঘষেন।

মালালা আর তার মা তোপাকাই ইউসুফজাই খুঁটিয়ে খুঁটিয়ে সব প্রতিবেশীদের খোঁজ জানতে চান হাক্কানির কাছে।

চাচা হাক্কানির সঙ্গে বাড়ির এক ঘর থেকে আরেক ঘরে ঘুরে বেড়ান মালালা। ঘরগুলো কীভাবে সাজানো ছিল, তাঁরা কী করতেন, এসব বলতে থাকেন। যেন পুরোনো দিনগুলোকে খুঁজে ফেরেন। তবে নিরাপত্তাকর্মীদের উপস্থিতির কারণে সহজ হতে পারছিলেন না মালালা। তাই একপর্যায়ে চাচাকে বলেন, আবার যখন আসবেন, তখন সঙ্গে কোনো নিরাপত্তাকর্মী থাকবেন না।

এরপর মালালা যান সেনাবাহিনী পরিচালিত কলেজে। সেখানে মালালার পুরোনো বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়। মালালা দেখা করেন শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে।

গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খোকন আব্বাসির বাড়িতে সম্মাননা জানানো হয় মালালাকে। মালালার মনে হয়েছিল, তাঁর স্বপ্ন যেন সত্যি হয়ে যাচ্ছে।

স্বদেশে ফেরা উপলক্ষে গত শুক্রবার মালালাকে নিয়ে সম্পাদকীয় প্রকাশ করেছে ডন পত্রিকাও।

তালেবান জঙ্গিরা গুলিবিদ্ধ করার পর মালালা যুক্তরাজ্যে ছিলেন। সুস্থ হতে কিছুটা সময় লাগে তাঁর। এরপর পরিবার নিয়ে মালালা বার্মিংহামে থাকতে শুরু করেন। এখন তিনি অক্সফোর্ডে পড়াশোনা করছেন।

নারীশিক্ষায় অনন্য ভূমিকা রাখার জন্য সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার পান মালালা।

শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মালালা জানান, পাকিস্তানের নদী, পাহাড়, সবকিছু তাঁর মনে পড়ে। এমনকি নোংরা রাস্তা, বাড়ির আশপাশের আবর্জনার কথা মনে করেও মন খারাপ হয়।

রয়টার্স জানিয়েছে, ৪ দিনের সফরের পরে মালালা তার বাবা মা ও ভাইয়ের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারে সোমবার লন্ডনে গেছেন।

সেনাবাহিনীর হেলিকপ্টারে আসা ও সঙ্গে নিরাপত্তাকর্মী থাকায় অনেকেই মালালার সফর নিয়ে সমালোচনা করছেন। তবে অনেকে এও বলছেন, তালেবান জঙ্গিদের হামলার ভয় এখনো রয়েছে। তাই নিরাপত্তাব্যবস্থা জরুরি। আবার অনেকে মনে করছেন, মালালার দেশে আসায় প্রমাণিত হয়, পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা আগের চেয়ে ভালো রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভেনেজুয়েলায় পুলিশ স্টেশনে দাঙ্গা ও আগুনে নিহত ৬৮ পরবর্তী সংবাদ মেক্সিকো সীমান্তে সৈন্য পাঠাচ্ছেন ট্রাম্প

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads