ads

বৃহস্পতিবার , ২৯ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাঁও পৌঁছেছেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩১০
ঠাকুরগাঁও পৌঁছেছেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

ঠাকুরগাঁও,জেলা প্রতিনিধি : জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নিতে ঠাকুরগাঁও পৌঁছেছেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁও বিজিবি সেক্টর মাঠে অবতরণ করে।

বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। ওই সময় বিভিন্ন প্রকল্পের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Shamol Bangla Ads

জনসভায় অংশ নিতে ঠাকুরগাঁওসহ রংপুর বিভাগের ৮ জেলা থেকেও আওয়ামী লীগের নেতা কর্মীরা বড়মাঠে আসতে শুরু করেছেন। ট্রাক, মিনিবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে ও হেঁটে মানুষ জনসভায় আসছেন। জয় বাংলা স্লােগান দিতে দিতে এবং বাদ্যযন্ত্র নিয়ে নেচে-গেয়ে আসছেন অনেকে।

দীর্ঘ ১৭ বছর পর প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁওয়ে আগমন উপলক্ষে পুরো শহর ব্যানার, ফেস্টুন, তোরণ ও রঙিন আলোয় সাজানো হয়েছে। শহরের পুরাতন বাসস্ট্যান্ডে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সুসজ্জিত করে গোলচত্বর সাজিয়েছেন দলীয় নেতাকর্মীরা। এক কথায় প্রধানমন্ত্রীকে বরণ করতে আয়োজনের কোনো কমতি রাখেনি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গণমাধ্যম ভুল করলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়তে পারে… পরবর্তী সংবাদ ওআইসি সম্মেলনে জোর পাবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads