ads

বৃহস্পতিবার , ২৯ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওআইসি সম্মেলনে জোর পাবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ২২৪
ওআইসি সম্মেলনে জোর পাবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : আগামী মে মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন। ওই সম্মেলনে জোরালোভাবে উপস্থাপন করা হবে রোহিঙ্গা সংকটের বিষয়টি।

২৯ মার্চ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে ওই কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ওই সম্মেলনের বিষয়েই সেমিনারটির আয়োজন হয়।

Shamol Bangla Ads

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি জোরালোভাবে তুলে ধরা হবে। কেবল তা-ই নয়, রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে কিছু করার জন্যও সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানানো হবে।

সম্মেলনে অংশ নিতে আসা পররাষ্ট্রমন্ত্রীদের ৪ মে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন নিয়ে যাওয়া হবে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে রোহিঙ্গা আশ্রয়ের দিক থেকে বাংলাদেশের মানবিকবোধ উপস্থাপন করা হবে।

তিনি জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য আমাদের সঙ্গে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) সমঝোতা হয়েছিল। এখন মিয়ানমারও সংস্থাটির সঙ্গে ওই বিষয়ে কাজ করতে রাজি হয়েছে।
উক্ত সম্মেলনে বাংলাদেশের উন্নয়নও তুলে ধরা হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিকেলে খালেদার সঙ্গে দেখা করবেন ফখরুল পরবর্তী সংবাদ খালেদা জিয়া অসুস্থ, দেখা করতে পারেননি ফখরুল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads