ads

বুধবার , ২৮ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণমাধ্যম ভুল করলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়তে পারে : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ৪৩৯
গণমাধ্যম ভুল করলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়তে পারে : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যম ও গণতন্ত্র একই হাতের এপিঠ-ওপিঠ। রাজনীতিকরা ভুল করলে গণতন্ত্রের ক্ষতি হয়, কিন্তু গণমাধ্যম ভুল করলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়তে পারে। তিনি ২৮ মার্চ বুধবার ঢাকার তেজগাঁওয়ে দৈনিক আমাদের সময় কার্যালয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় ওই কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ছাপার অক্ষরে সংবাদপত্র যে খবর আমাদের কাছে পৌঁছে দেয়, তা চলমান সমাজের দর্পণ হিসেবে কাজ করে। গণমাধ্যম গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। রাষ্ট্রযন্ত্র ও সমাজের অন্দরে নিরন্তর আলো ফেলে চলেছে আমাদের গণমাধ্যম।’
এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলী, পরিচালক মো. আলী হোসেন, পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার, ব্যবস্থাপনা সম্পাদক সন্তোষ শর্মাসহ পত্রিকায় কর্মরত সকল সদস্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পল্লবীতে দগ্ধ শিশু রুহি মারা গেছে পরবর্তী সংবাদ ঠাকুরগাঁও পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads