ads

বুধবার , ২৮ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে দুর্নীতির মাত্রা কিছুটা কমেছে: দুদক চেয়ারম্যান

খবর টি পড়েছেন : ১৬৬
দেশে দুর্নীতির মাত্রা কিছুটা কমেছে: দুদক চেয়ারম্যান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : দেশকে উন্নয়নশীল হিসেবে গড়ে তুলতে হলে অর্থ পাচার রোধ করতে হবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ উপলক্ষে ২৮ মার্চ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দুদক আয়োজিত এক মানববন্ধনে তিনি ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

যেকোনো উপায়ে দেশ থেকে অর্থ পাচার রোধ করার ওপর গুরুত্ব দেন দুদক চেয়ারম্যান। বর্তমানে দুদক বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহ করছে জানিয়ে ইকবাল মাহমুদ জানান, অর্থ পাচারে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দুদক চেয়ারম্যান বলেন, দেশে দুর্নীতির মাত্রা কিছুটা কমেছে। পুরোপুরি দূর করতে হলে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ করার ওপর জোর দিতে হবে।

উক্ত মানববন্ধনে দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার এইচএস‌সি পরীক্ষায় অংশ নেবে ১৩,১১৪৫৭ পরীক্ষার্থী: শিক্ষামন্ত্রী পরবর্তী সংবাদ পল্লবীতে দগ্ধ শিশু রুহি মারা গেছে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads