ads

বুধবার , ২৮ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার এইচএস‌সি পরীক্ষায় অংশ নেবে ১৩,১১৪৫৭ পরীক্ষার্থী: শিক্ষামন্ত্রী

খবর টি পড়েছেন : ২১০
এবার এইচএস‌সি পরীক্ষায় অংশ নেবে ১৩,১১৪৫৭ পরীক্ষার্থী: শিক্ষামন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ২ এপ্রিল শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নেবে। ২৮ মার্চ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ওই কথা জানান তিনি। ওই সময় শিক্ষা সচিবসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৭১ জন। গত বছর ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলো। এবার মোট কেন্দ্র ২ হাজার ৫৪১টি, শিক্ষা প্রতিষ্ঠান ৮ হাজার ৯৪৩টি।

শিক্ষামন্ত্রী জানান, আগামী ২ এপ্রিল থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে প্রশ্নপত্রের খাম খোলা হবে। পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। ১ এপ্রিল সরকারি ছুটি হওয়ায় একদিন পিছিয়ে পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছে।
সব ধরনের কোচিং সেন্টার বেআইনি বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন,কোচিং সেন্টার বন্ধ করার ক্ষমতা আমরা রাখি না। এটা দেখে আইন প্রয়োগকারী সংস্থা। আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে, আগামী ২৯ মার্চ বৃহস্পতিবার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সংসদের দল নিয়ে নির্বাচনকালীন সরকার : কাদের পরবর্তী সংবাদ দেশে দুর্নীতির মাত্রা কিছুটা কমেছে: দুদক চেয়ারম্যান

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads