ads

সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হৃদ্‌রোগে আরেক নায়িকার মৃত্যু

খবর টি পড়েছেন : ১৪৪
হৃদ্‌রোগে আরেক নায়িকার মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর খবরের রেশ কাটতে না কাটতে এসেছে আরেক অভিনেত্রীর মৃত্যু সংবাদ। এবার ব্রিটিশ অভিনেত্রীর এমা চেম্বারসের শ্রীদেবীর মত পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। মৃত্যুকালে এমার বয়স হয়েছিল ৫৩ বছর। আর মৃত্যুর কারণেও শ্রীদেবীর মত রয়েছে মিল। এই তারকার পারিবারিক সূত্র জানায়, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে । এমা ‘নটিং হিল’ (১৯৯৯) ছবিতে হানি চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন।
এ ছাড়া তিনি বিবিসির কমেডি সিরিজ ‘ভিকার অব ডিবলি’তে এক দশকের বেশি সময় ধরে কাজ করেছেন। এই টিভি সিরিজ তাঁকে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এমার ‘নটিং হিল’ ছবির সহশিল্পী হিউ গ্র্যা টুইটারে এই অভিনেত্রীকে স্মরণ করে লিখেছেন, ‘এমা চেম্বারস ছিলেন ভীষণ মজার মানুষ। তিনি খুব আন্তরিক আর অবশ্যই একজন অসাধারণ অভিনেত্রী ছিলেন। তাঁর চলে যাওয়ার খবরে খুব মন খারাপ লাগছে।’

এমার মুখপাত্র এ মৃত্যু সাংবাদ জানিয়ে বলেন, ‘এমা অনেক শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন। কমেডি চরিত্রে অভিনয় করে তিনি অসংখ্য দর্শককে হাসিয়েছেন, আনন্দ দিয়েছেন।’ এমা চেম্বারস ব্রিটিশ কমেডি অ্যাওয়ার্ডে ‘সেরা টিভি কমেডি অভিনেত্রী’র পুরস্কার পেয়েছেন।

Shamol Bangla Ads

১৯৯১ সালে এমা তার সহকর্মী ইয়েন ডানকে বিয়ে করেন। তাদের কোনো সন্তান নেই। দীর্ঘদিন ধরে এমা হাঁপানি রোগে ভুগছিলেন। বিবিসি

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীদেবীর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড পরবর্তী সংবাদ আসছে বিগ বাজেটের পাঁচ ছবি

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads