ads

রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীদেবীর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড

খবর টি পড়েছেন : ২১২
শ্রীদেবীর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৪ বছর বয়সে শনিবার রাত সাড়ে ১১টার দিকে দুবাইয়ে মৃত্যুবরণ করেছেন বলিউড সুপারস্টার শ্রীদেবী। তার এমন চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছে না বলিউড। শোকাহত সবাই।
শ্রীদেবীর মৃত্যুর বেশ কিছুক্ষণ আগেই শনিবার রাতে বলিউডের আরেক মহাতারকা অমিতাভ বচ্চন একটি টুইট করেছিলেন। যেখানে তিনি লেখেন, ‘জানি না কেন এত অসহায় লাগছে।’ ‘বিগ বি’র ওই টুইটের কিছু সময় পরেই আসে শ্রীদেবীর মৃত্যুর খবর। খারাপ কিছু একটা যে ঘটতে চলেছে, তা কি আগে থেকেই টের পেয়েছিলেন বচ্চন সিনিয়র?‌ খারাপ কিছু একটা হয়তো ঠিকই আশঙ্কা করেছিলেন শ্রীদেবীর সঙ্গে একাধিক ছবিতে কাজ করা শাহেনশাহ।
শ্রীদেবীর এমন হঠাৎ চলে যাওয়া যেন মেনে নিতে পারছেন না বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এক টুইটে তিনি লিখেছেন, ‘আমার বলার কোনো ভাষা নেই। শ্রীদেবীকে যারা ভালবাসতেন, তাদের সকলের জন্য সমবেদনা। একটা অন্ধকারময় দিন।’
আরেক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা টুইট করেছেন, ‘আমার অল টাইম ফেবারিট শ্রীদেবী আর নেই শুনে হৃদয়টা ভেঙে গেছে এবং আমি খুবই শোকাহত। তার আত্মার শান্তি কামনা করি। তার পরিবার শক্তি পাক।’
অভিনেতা বোমান ইরানি এক টুইটে লিখেছেন, ‘ঘুম ভাঙল এই খারাপ খবরটা শুনে। আমাদের শ্রীদেবীজি আর নেই। বনি এবং তার পরিবারের প্রতি রইল সমবেদনা।’
অভিনেত্রী নেহা ধুপিয়া টুইটে লিখেছেন, ‘শ্রীদেবী ম্যাম নেই! আমরা আমাদের সবচেয়ে সুন্দর অভিনেত্রীকে হারালাম।’
জ্যাকলিন ফার্নান্ডেজ টুইটে লিখেছেন, ‘শ্রীদেবী। আমার একজন আইকনকে এত তাড়াতাড়ি হারালাম।’
শ্রীদেবীর মৃত্যুতে শোকাহত বলিউডের তরুণ সেনশেসন সিদ্ধার্থ মালহোত্রাও। এক টুইটে তিনি লিখেছেন, ‘শ্রীদেবী ম্যাম নেই শুনে ভেঙে পড়েছি।’
গায়ক আদনান সামী টুইট করেছেন, ‘শনিবার গভীর রাতে খবরটা পাওয়ার পর কথা বলার মতো অবস্থায় নেই। অসাধারণ প্রতিভা। রেস্ট ইন পিস।’
জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন বলেন, ‘শুনলাম শ্রীদেবী ম্যাম চলে গেছেন। কান্না থামাতে পারছি না।’
এক সময়ের বলিউড সেনশেসন রাবিনা ট্যান্ডন টুইটে লিখেছেন, ‘একটা খারাপ খবরে ঘুম ভাঙল। কেন এমন হল!‌ এত তাড়াতাড়ি চলে গেল শ্রী!‌’
ক্যাটরিনা কাইফ টুইট করেছেন, ‘আমার প্রিয় অভিনেত্রী। কিংবদন্তি। তার এভাবে চলে যাওয়াটা..‌.‌। তার পরিবারের প্রতি রইল সমবেদনা।’
শ্রীদেবীর সঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করা ঋষি কাপুর টুইটে লিখেছেন, ‘ঘুম থেকে উঠেই এই খবরটা শুনলাম। বনি ও তার দুই মেয়ের জন্য রইল আমার সমবেদনা।’
বলিউড অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি শ্রীদেবীর মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি বলেছেন, ‘শ্রীদেবীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বলিউডের বর্ষীয়ান অভিনেত্রীর এভাবে চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না। তার পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। তার আত্মার শান্তি হোক।’
মোদি ছাড়াও ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ‘দুর্দান্ত অভিনেত্রী ছিলেন। দীর্ঘদিন সুনামের সঙ্গে অভিনয় করেছেন। তার মৃত্যুতে আমি শোকাহত। তার পরিবার ও ভক্তদের জন্য রইল সমবেদনা।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীদেবী আর নেই পরবর্তী সংবাদ হৃদ্‌রোগে আরেক নায়িকার মৃত্যু

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads