ads

সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রংপুর সিটির সাবেক মেয়র ঝন্টুর মরদেহে শেষ শ্রদ্ধা

খবর টি পড়েছেন : ১৩৭
রংপুর সিটির সাবেক মেয়র ঝন্টুর মরদেহে শেষ শ্রদ্ধা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টুর প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে মরহুমের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ অন্যরা।

Shamol Bangla Ads

২৬ ফেব্রুয়ারী সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষ হয়। জানাজা শেষে ঝন্টুর মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলের শীর্ষ নেতারা। এছাড়া ডেপুটি স্পিকার, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম ও আতিউর রহমান আতিক, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের পক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ও বিরোধী দলীয় হুইপ নূরুল ইসলাম ওমর। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রবিবার বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন একমাত্র পুত্র রিয়াজ আহমেদ হিমন।

এর আগে গুরুত্বর অসুস্থ অবস্থায় তাকে ১ ফেব্রুয়ারি এয়ার এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০১২ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু। এ ছাড়া তিনি রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে সংসদ সদস্য, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং রংপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ২০১৭ সালের ২১ ডিসেম্বর অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকা বার নির্বাচনের ভোটগ্রহণ ২৭ ও ২৮ ফেব্রুয়ারি পরবর্তী সংবাদ ৩৮তম বিসিএসের প্রিলির ফল মার্চের প্রথম সপ্তাহে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads