ads

সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা বার নির্বাচনের ভোটগ্রহণ ২৭ ও ২৮ ফেব্রুয়ারি

খবর টি পড়েছেন : ১৪৯
ঢাকা বার নির্বাচনের ভোটগ্রহণ ২৭ ও ২৮ ফেব্রুয়ারি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০১৮-১৯ মেয়াদের নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ ২৭ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

নির্বাচন কমিশনার এডভোকেট সালমা হাই টুনি জানান, ঢাকা বার-এর কার্যনির্বাহী কমিটির ২৭টি পদের বিপরীতে মোট ৫৫ জন প্রার্থী ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা আইনজীবী সমিতিতে নিবন্ধিত আইনজীবীর সংখ্যা প্রায় ২২ হাজার ২৪ জন হলেও বৈধ ভোটারের সংখ্যা ১৬ হাজার ১২৯ জন।

এখানে প্যানেল ভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। একটি সাদা প্যানেল অপরটি নীল প্যানেল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও সমমনাদের সমর্থনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিতদের হচ্ছে সাদা প্যানেল। অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনাদের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল।

Shamol Bangla Ads

সাদা প্যানেলের বিভিন্ন পদে প্রার্থীরা হচ্ছেন : সভাপতি পদে আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান মামুন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে কাজী শাহানারা ইয়াছমিন, সহ-সভাপতি পদে মো. রুহুল আমিন, ট্রেজারার পদে আরিফুর রহমান চৌধুরী সুমন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহ-সাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন পাটওয়ারী।

নীল প্যানেলের বিভিন্ন পদে প্রার্থীরা হচ্ছেন : সভাপতি পদে গোলাম মোস্তফা খান ও সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান। সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম দেওয়ান, সহ-সভাপতি পদে এ আর মিজানুর রহমান, ট্রেজারার পদে মো. লুৎফর রহমান আজাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. নিহার হোসেন ফারুক, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সাখাওয়াত উল্লাহ ভুইয়া।

২৭টি পদে বড় দুই প্যানেলের বাইরে সদস্য পদে একজন স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে সুশাসনের অভাব রয়েছে—এটি বলতেই হবে: দুদক চেয়ারম্যান পরবর্তী সংবাদ রংপুর সিটির সাবেক মেয়র ঝন্টুর মরদেহে শেষ শ্রদ্ধা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads