ads

মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩৮তম বিসিএসের প্রিলির ফল মার্চের প্রথম সপ্তাহে

খবর টি পড়েছেন : ১৭৫
৩৮তম বিসিএসের প্রিলির ফল মার্চের প্রথম সপ্তাহে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মার্চের প্রথম সপ্তাহে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ইতোমধ্যে ফলাফল প্রকাশের সব কার্যক্রম প্রায় চূড়ান্ত করা হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে তা প্রকাশ করা হবে বলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জানানো হয়েছে।

Shamol Bangla Ads

ওই বিষয়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানান, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া সম্পন্ন করে তা প্রকাশ করা হবে।
তিনি বলেন, ফেব্রুয়রি মাসের মধ্যে ৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশের চিন্তা-ভাবনা ছিলো। আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়ার কারণে এখন তা এক সপ্তাহ পিছিয়ে মার্চের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে মোট ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। গত ২৯ ডিসেম্বর দেশের প্রায় ৪শ’ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পিএসসি সূত্রে জানা গেছে, ৩৮তম বিসিএসে প্রশাসনে ৩০০টি, পুলিশে ১০০টি, পররাষ্ট্রের ১৭টি সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে (সরকারি সাধারণ কলেজ ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ) মোট ৯৫৫টি পদ রয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রায় ১৫ হাজার পরীক্ষার্থীকে উত্তীর্ণ হিসেবে ফলাফল প্রকাশ করা হবে।

Shamol Bangla Ads

৩৮তম বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাসে বাংলাদেশ বিষয়াবলিতে ৫০ নম্বরের মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে। লিখিত পরীক্ষা বাংলা ও ইংরেজিতে প্রশ্ন করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাবি’র ভিসি ফারজানার পুনঃনিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্টের… পরবর্তী সংবাদ সিলেটে ওয়াজ মাহফিল নিয়ে সংঘর্ষ, মাদরাসা ছাত্র নিহত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads