ads

রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪৯০ জন তথ্যসেবা কর্মকর্তা নেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

খবর টি পড়েছেন : ১৫৪
৪৯০ জন তথ্যসেবা কর্মকর্তা নেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : অস্থায়ী ভিত্তিতে ৪৯০ জন তথ্যসেবা কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। তথ্যসেবা কর্মকর্তা ছাড়াও একজন করে ওয়েব অ্যাডমিনিস্ট্রেটর ও প্রোগ্রামার এবং দুইজন সহকারী প্রোগ্রামারও নিয়োগ দেবে মন্ত্রণালয়।

Shamol Bangla Ads

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায় প্রকল্প (২য় পর্যায়)’-এর আওতায় এসব পদে নিয়োগ দেওয়া হবে।

তথ্যসেবা কর্মকর্তা পদের জন্য শুধুমাত্র নারীরাই আবেদন করতে পারবেন। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি বা স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে সিএসই/আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে।

Shamol Bangla Ads

ওয়েব অ্যাডমিনিস্ট্রেটর, প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামার পদের প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা সিএসই/আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

ওয়েব অ্যাডমিনিস্ট্রেটর ও প্রোগ্রামার পদের জন্য প্রার্থীর বয়সসীমা আগামী ১১ মার্চ পর্যন্ত অনূর্ধ্ব ৩৫ বছর এবং সহকারী প্রোগ্রামার ও তথ্যসেবা কর্মকর্তার পদের জন্য প্রার্থীর বয়সসীমা ১১ মার্চ পর্যন্ত অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

নিয়োগপ্রাপ্ত তথ্যসেবা কর্মকর্তারা ১০ম গ্রেডে (বেতন স্কেল- ১৬,০০০-৩৮,৬৪০) সাকুল্যে ২৭,১০০ টাকা বেতন পাবেন। এছাড়া সহকারী প্রোগ্রামাররা নবম গ্রেডে (বেতন স্কেল- ২২,০০০-৫৩,০৬০) সাকুল্যে ৩৫,৬০০ টাকা, প্রোগ্রামার ষষ্ঠ গ্রেডে (বেতন স্কেল- ৩৫,৫০০-৬৭,০১০) সাকুল্যে ৫৬,৫২৫ টাকা এবং ওয়েব অ্যাডমিনিস্ট্রেটর ষষ্ঠ গ্রেডে (বেতন স্কেল- ৩৫,৫০০-৬৭,০১০) সাকুল্যে ৫৬,৫২৫ টাকা বেতন পাবেন।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://erecruitment.bcc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আগামী ১১ মার্চ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা সোমবার পর্যন্ত মুলতবি পরবর্তী সংবাদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা : খালেদার জামিনের…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads