ads

রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা সোমবার পর্যন্ত মুলতবি

খবর টি পড়েছেন : ১৫০
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা সোমবার পর্যন্ত মুলতবি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারী রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামান ওই আদেশ দেন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, অন্য একটি মামলায় আসামি বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। তাই তাকে আদালতে হাজির করার জন্য হাজিরা পরোয়ানা জারির আবেদন করেছিলাম। তাকে আদালতে হাজির করার পরোয়ানা জারি করা হোক।
অন্যদিকে, খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজাক খান আদালতকে বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়েছে। ওই মামলায় আজ খালেদা জিয়ার জামিন শুনানিও রয়েছে। তাই আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা পরোয়ানা না ইস্যু করে শুনানি মুলতবির আবেদন করেছি।’
রেজাক খান জানান, আজ পর্যন্ত খালেদা জিয়া এই মামলায় জামিনে আছেন। তাঁর জামিন বর্ধিত করার জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে।
উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আগামীকাল পর্যন্ত এই মামলার শুনানি মুলতবি রেখেছেন এবং আদেশের জন্য দিন রেখেছেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদকের যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। আজ আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। এর আগে ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৫ বছরের সাজা দেওয়া হয় খালেদা জিয়াকে। বর্তমানে তিনি পুরোনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শাহবাগে বিক্ষোভ, কোটা পদ্ধতি সংস্কারের দাবি পরবর্তী সংবাদ ৪৯০ জন তথ্যসেবা কর্মকর্তা নেবে মহিলা ও শিশু…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads