ads

সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা : খালেদার জামিনের সময় বাড়ল

খবর টি পড়েছেন : ১৪১
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা : খালেদার জামিনের সময় বাড়ল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী ১৩ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছেন আদালত। একই সঙ্গে ১৩ ও ১৪ মার্চ এই মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। পাশাপাশি বেগম জিয়াকে এই মামলায় আদালতে হাজিরের বিষয়ে ১৩ মার্চ শুনানির দিন ধার্য করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারী সোমবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ওই আদেশ দেন।

Shamol Bangla Ads

আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়ির আইনজীবী এডভোকেট আবদুর রেজাক খান,সানাউল্লাহ মিয়া, মাসুদ তালুকদার, আমিনুল ইসলাম, জাকির হোসেন ভূইয়া প্রমুখ।

এর আগে আজ সকাল সোয়া ১১টায় রাজধানীর বকশীবাজারে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে ওই শুনানি শুরু হয়।

গত ১ ফেব্রুয়ারি আইনজীবী আমিনুল ইসলামের যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরবর্তী দিন ঠিক করে দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৪৯০ জন তথ্যসেবা কর্মকর্তা নেবে মহিলা ও শিশু… পরবর্তী সংবাদ ইমরানের ওপর হামলা : প্রতিবেদন দাখিল ২৭ মার্চ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads