ads

রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাহবাগে বিক্ষোভ, কোটা পদ্ধতি সংস্কারের দাবি

খবর টি পড়েছেন : ১৭৩
শাহবাগে বিক্ষোভ, কোটা পদ্ধতি সংস্কারের দাবি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছেন। ২৫ ফেব্রুয়ারী রবিবার বেলা ১১টা থেকে বিক্ষোভ শুরু হয়। শত শত শিক্ষার্থী স্লোগান ও হাততালি দিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা বিভিন্ন প্লাকার্ডে ও স্লোগানে স্লোগানে তাদের দাবিগুলো তুলে ধরেছেন। প্লাকার্ডগুলোয় লেখা হয়েছে, ‘বঙ্গবন্ধুর বাংলায় কোটা বৈষম্যের ঠাঁই নাই’, ‘১০%–এর বেশি কোটা নয়’, ‘নিয়োগে অভিন্ন কার্ড মার্ক নিশ্চিত কর’। তারা স্লোগান দিচ্ছেন, ‘কোটা পদ্ধতির সংস্কার চাই, সংস্কার চাই’।
ওই এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ৫৫ শতাংশ কোটা থাকায় সাধারণ চাকরি–প্রত্যাশীরা বৈষম্যের স্বীকার হচ্ছেন। এরপরও বিভিন্ন সময় কোটায় বিশেষ নিয়োগ দেওয়া হচ্ছে। যেমন: ৩২তম বিসিএস, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে বিশেষ কোটায় নিয়োগ দেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডিএনসিসি নির্বাচন: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের পরবর্তী সংবাদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা সোমবার পর্যন্ত মুলতবি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads