ads

শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৪৬
শেরপুরে পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নবগঠিত জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সনাতন ধর্মাবলম্বীদের একাংশ। ১৭ ফেব্রুয়ারি শনিবার সকালে শহরের নিউমার্কেট পায়রাচত্ত্বর সড়কে আয়োজিত ওই মানববন্ধনে জেলা পুরোহিত কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক সঞ্জীব চক্রবর্তী সঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পূজা কমিটির সভাপতি অ্যাডভোকেট মিহির কুমার সাহা, সাধারন সম্পাদক শ্রী কমল চক্রবর্তী, পূজা পরিষদের জাতীয় পরিষদ সদস্য মলয় চাকী, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র দে, নালিতাবাড়ী শহর কমিটির সাধারন সম্পাদক বিধান সরকার শিবু, গোপাল জিউর মন্দির কীর্ত্তন পরিচালনা কমিটির সম্পাদক প্রিয়তোষ সরকার, জেলা আদিবাসী সংগঠনের সভাপতি শ্রী মনিন্দ্র চন্দ্র বিশ্বাস, জেলা ঋষি সম্প্রদায়ের সাধারন সম্পাদক বিকাশ ঋষি, পূজা পরিষদ নেতা ইন্দ্রজিৎ চাকী, চিন্ময় সাহা মিঠু প্রমুখ।
তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন গণফোরাম আযহার আলী, সদর উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি সোলায়মান আহমেদ প্রমুখ। মানববন্ধন শেষে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বীরবিক্রম খুররমের স্মৃতিস্তম্ভ উদ্বোধন পরবর্তী সংবাদ ‘শেরপুরের মুক্তিযুদ্ধ’ বইয়ের মোড়ক উন্মোচন

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads