ads

বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির চতুর্থ দফায় পরিবর্তিত সভাপতি প্রার্থী মিজান

খবর টি পড়েছেন : ১৫৩
শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির চতুর্থ দফায় পরিবর্তিত সভাপতি প্রার্থী মিজান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নানা টানা-পোড়েনে শেষ সময়ে বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের চতুর্থ দফায় পরিবর্তিত সভাপতি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মিজানুর রহমান। ১৪ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৩টার দিকে তৃতীয় দফায় মনোনীত সভাপতি প্রার্থী সাবেক সহ-সভাপতি এডভোকেট মোখলেসুর রহমান জীবন হঠাৎ নিজের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর কারণে এডভোকেট মিজানুর রহমানকে তড়িঘড়ি প্রার্থী করা হয়।
জানা যায়, একদিকে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদে একক প্রার্থী হিসেবে সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধারের সুসংহত অবস্থান এবং অন্যদিকে বিএনপিপন্থী আইনজীবীদের মাঝে অর্ন্তদ্বন্দ্বের কারণে সভাপতি পদে তাদের প্রার্থিতা নিয়ে পুনঃপুন সংকট দেখা দেয়।
উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ওই নির্বাচনে ৩০ জানুয়ারি ঐক্য পরিষদের এক সভায় সভাপতি পদে সাবেক সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলামকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়। পরবর্তীতে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি প্রার্থিতা থেকে সরে দাঁড়ালে ১ ফেব্রুয়ারি ঐক্য পরিষদের অপর এক সভায় পরিবর্তিত প্রার্থী করা হয় সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান তৌহিদকে। কিন্তু দলীয় হাইকমান্ডের রোষানলে তিনিও প্রার্থিতা থেকে সরে দাঁড়ালে সভাপতি প্রার্থী নিয়ে সংকটে পড়ে ঐক্য পরিষদ। ওই অবস্থায় টানা ৩ দিনের প্রচেষ্টায় আয়োজিত সভায় সভাপতি পদে তৃতীয় দফায় পরিবর্তিত চূড়ান্ত প্রার্থী করা হয় এডভোকেট মোখলেসুর রহমান জীবনকে। কিন্তু মনোনয়নপত্র দাখিলের শেষ মুহূর্তে তিনিও প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর কারণে কূল রক্ষায় আলহাজ্ব এডভোকেট মিজানুর রহমানকে চতুর্থ দফায় পরিবর্তিত প্রার্থী করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে ঐক্য পরিষদের প্রার্থীদের মনোনয়নপত্র… পরবর্তী সংবাদ নকলায় দু’দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads