ads

বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় দু’দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৫১
নকলায় দু’দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৩৯তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। ১৪ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ওই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপাধ্যক্ষ মোঃ আলতাব আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমান, উপজেলা কৃষক লীগের আহব্বায়ক আলমগীর আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ।
ওইসময় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির চতুর্থ দফায় পরিবর্তিত… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীর জয় সাহার মিউজিক ভিডিও ‘আমারে কি মনে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads