নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ ভালোবাসা দিবস উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উদিয়মান তরুণ কন্ঠ শিল্পী জয় সাহার মিউজিক ভিডিও ‘আমারে কি মনে পরে না’ প্রকাশিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি বুধবার বিকেলে স্থানীয় প্রেসক্লাবে মিউজিক ভিডিও এর মোড়ক উন্মোচন করা হয়।
জানা গেছে, এসআইএস মিডিয়ার ব্যানারে গানের ভিডিওটি প্রকাশিত হয়। গানের সুর ও কথা লিখেছেন হুমায়ুন কবির। গানের ভিডিও পরিচালক ছিলেন ইমাম বাকী রিপন। মডেল ছিলেন শাহনাজ রিমি ও জুম্মন রাসেল।
ওইসময় মোড়ক উন্মোচন করেন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এম এ হাকাম হীরা, আবদুল মান্নান সোহেল, মিউজিক ভিডিও এর পরিচালক ইমাম বাকী রিপন, কন্ঠ শিল্পী জয় সাহাসহ সাংস্কৃতি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জয় সাহা বলেন, গানই আমার প্রাণ। আমি গান নিয়েই সারা জীবন বেঁচে থাকতে চাই। আমার এই মিউজিক ভিডিওটি তে চমৎকার একটি গল্প রয়েছে। আশা করি সবার ভালো লাগবে।






