ads

সোমবার , ৫ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

খবর টি পড়েছেন : ২২৬
শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘বই পড়ি, স্বদেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে প্রথমবারের মতো জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ ফেব্রুয়ারি সোমবার সকালে জেলা প্রশাসনের সহায়তায় জেলা সরকারি গ্রন্থাগারের উদ্যোগে কালেক্টরেট ভবন অঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ জেড মোরশেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবেজ আহমেদ ও জেলা লাইব্রেরী এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, সাংবাদিক হাকিম বাবুল, জেলা সহকারী গ্রন্থাগারিক সমিতির সভাপতি মোঃ নুরনবী, জেলা যুব রেড ক্রিসেন্টের সভাপতি ইউসূফ আলী রবিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক সাজ্জাদুল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর সরকারি কলেজের সহকারী গ্রন্থাগারিক মশিউর রহমান।
আলোচনা সভা শেষে ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বেকারি শিল্পের উপর মাসব্যাপি প্রশিক্ষণের সমাপণী পরবর্তী সংবাদ শেরপুরের স্কুলের শিক্ষা সফরের বাস উল্টে আহত ১৫

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads