স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াজাতকরণ কার্যক্রমের আওতায় বেকারি শিল্পের উপর মাসব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির সমাপণী, দ্বিতীয় ব্যাচের উদ্বোধনী ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি রবিবার বিকেলে শহরের খরমপুর এলাকায় মনটেজ ট্রেনিং এন্ড সার্টিফিকেশনের অফিস মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
মনটেজ ট্রেনিং এন্ড সার্টিফিকেশনের জিএম (এইচ আর এন্ড এডমিন) মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল আহমেদ। মনটেজ ট্রেনিং এন্ড সার্টিফিকেশনের মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সামর্থ্য প্রজেক্টের জেলা ব্যবস্থাপক শহীদ নাসরুল্লাহ আল মামুন, কমিউনিটি আউটরিচ ফ্যাসিলেটর মোঃ জমসেদ আলী প্রমুখ। ওইসময় সামর্থ্য প্রকল্প ও মনটেজ ট্রেনিং এন্ড সার্টিফিকেশনের অন্যান্য কর্মকর্তাগণসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মনটেজ ট্রেনিং এন্ড সার্টিফিকেশন-সামর্থ্য প্রকল্পের সহায়তায় ওই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরী করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।









