ads

সোমবার , ৫ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে সমন্বয় পরিষদের প্যানেল ঘোষণা

খবর টি পড়েছেন : ২৫০
শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে সমন্বয় পরিষদের প্যানেল ঘোষণা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি রবিবার বিকেলে আইনজীবী সমিতির ২নং বার ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভায় ওই প্যানেল ঘোষণা করেন পরিষদের নেতা সিনিয়র এডভোকেট মোঃ নুরুল ইসলাম। এতে সভাপতি পদে দু’দফায় নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, সহ-সভাপতি পদে সাবেক সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা, সাধারণ সম্পাদক পদে এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট ইসমাইল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট নুর উদ্দিন আহমেদ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম, অডিটর পদে এডভোকেট অরুণ কুমার সিংহ, নির্বাহী সদস্য পদে এডভোকেট নরেশ চন্দ্র দে, এডভোকেট সমীর উদ্দিন নিউটন, এডভোকেট রেদওয়ানুল হক আবীর ও এডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরীর নাম ঘোষণা করা হয়।
জেলা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নেতা এডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, এডভোকেট গোলাম কিবরিয়া বুলু ও এডভোকেট আবুল মানসুর স্বপন, এডভোকেট মজিবুর রহমান, সভাপতি প্রার্থী সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী প্রমুখ। ওইসময় সমন্বয় পরিষদের নেতা এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, এডভোকেট মোঃ শফিকুর রহমান মিজান, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট মিহির কুমার সাহা, এডভোকেট মোঃ সুরুজ্জামানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের স্কুলের শিক্ষা সফরের বাস উল্টে আহত ১৫ পরবর্তী সংবাদ শেরপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হযরত আলীসহ ৫…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads